বুধবার (২১ আগস্ট) জেলার কলারোয়া উপজেলায় কাকডাংগা সীমান্তের দকলোর মোড় এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক আশরাফুল হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে মাদকদ্রব্য পাচার করবে দুর্বৃত্তরা। এ সংবাদে কলারোয়া থানার দকলের মোড় এলাকায় গোপনে অবস্থান গ্রহণ করে বিজিবি টহল দল। এক পর্যায়ে চোরাকারবারীরা টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবির সদস্যরা ঐ এলাকা তল্লাশি করে একটি ব্যাগ থেকে ২ কেজি হেরোইন উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা।
.png)
আটককৃত মাদকদ্রব্যের আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সাতক্ষীরা জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে সাধারণ ডায়েরি দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।