তিনি জানান, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৫ থেকে আনুমানিক ৮০০ গজ উত্তর-পূর্ব দিকে চোরা কাঠি (লাস্ট কাঠি) এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে। এমন তথ্যে নাজিরপাড়া বিওপির নৌ টহলদল একটি সন্দেহভাজন নৌকাকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্য লাইন অতিক্রম করার সময় বিজিবি নৌ টহল নৌকাটিকে ধাওয়া করলে বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই নৌকায় থাকায় ২-৩ জন চোরাকারবারি নৌকা থেকে ঝাঁপ দিয়ে সাঁতরিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে নৌকাটি তল্লাশি করে পাটাতনের নিচে রক্ষিত তিনটি ব্যাগের ভেতর থেকে ১ লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরো জানান, চোরাকারবারিকে শনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
.png)