ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গরম পানিতে দগ্ধ হয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২২, ২২ আগস্ট ২০২৪
গরম পানিতে দগ্ধ হয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু
ফাইল ফটো

ভোলার লালমোহন উপজেলার অহিদুন নবী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা বিউটি রানী পাল গরম পানিতে দগ্ধ হয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) ভোরে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ৫ দিন ধরে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান তিনি।

Advertisement

ওই স্কুল শিক্ষিকার পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৭ আগস্ট দুপুরে ভাত রান্না করার জন্য রাইস কুকারে পানি গরম করেন বিউটি রানী পাল। চাল দিতে গেলে ওই ফুটন্ত পানি তার গায়ে এসে পড়ে। এতে বিউটি রানীর পুরো শরীর দগ্ধ হয়ে যায়। এরপর তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিউটি রানী।

পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মাস্টার পাড়া এলাকায় পরিবারের সদস্যদের নিয়ে বাস করতেন বিউটি রানী পাল। তিনি লালমোহনের অহিদুন নবী মাধ্যমিক বিদ্যালয়ের কাব্যতীর্থ বিষয়ের শিক্ষিকা ছিলেন। তার স্বামী গৌতম অধিকারী লালমোহন ব্র্যাক অফিসে চাকরি করেন। বিউটি রানী পাল এক সন্তানের জননী ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!