ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৮ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২৯ লাখ মানুষ, দু’জনের মৃত্যু

মফস্বল ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৩, ২২ আগস্ট ২০২৪
৮ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২৯ লাখ মানুষ, দু’জনের মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

দেশের ৮ জেলায় আকস্মিক বন্যায় এ পর্যন্ত ২৯ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। মারা গে‌ছেন দু’জন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা।

তিনি বলেন, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বন্যাকবলিত হয়েছে। ৮ জেলায় মোট ৪ লাখ ৪০ হাজার ৮৪০টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

Advertisement

অতিরিক্ত সচিব আরো জানান, পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত লোকদের জন্য এক হাজার ৫৩৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। কেন্দ্রগুলোতে ৭৫ হাজার ৬৬৮ জন মানুষ এবং ৭ হাজার ৪৫৯টি গবাদিপশুকে আশ্রয় দেওয়া হয়েছে।

বন্যা আক্রান্ত জেলাসমূহের জেলা প্রশাসক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সেনাবাহিনী, নৌবাহিনী, মেডিকেল টিম ও অন্যান্য স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে এক সঙ্গে কাজ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সার্বক্ষণিক কন্ট্রোল রুম খোলা হয়েছে। তথ্য ও সহযোগিতার জন্য ০২৫৫১০১১১৫ নম্বর চালু রয়েছে বলেও জানান তিনি।

ফেনী জেলায় বন্যা উপদ্রুত এলাকায় সেনাবাহিনী ও নৌবাহিনী উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে। সেনাবাহিনী থেকে ১৬০ জন সদস্য ৪০টি উদ্ধারকারী যান ফেনী জেলায় পাঠানো হয়েছে। একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। নৌবাহিনীর ৭১ জন সদস্য ও ৮টি উদ্ধারকারী যান কাজ করছে। এছাড়া বিজিবিসহ আরও নৌযান আনানো হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: ফেনী নদী
লিংক সফলভাবে কপি হয়েছে!