ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নেত্রকোণায় নদ-নদীর পানি বিপৎসীমার নিচে

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২১, ২২ আগস্ট ২০২৪
নেত্রকোণায় নদ-নদীর পানি বিপৎসীমার নিচে
ছবি: ডেইলি বাংলাদেশ

ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোণার সব কয়টি নদ-নদীর পানি কিছুটা বাড়লেও এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার সোমেশ্বরী, কংস, ধনু সহ সব কয়টি নদ নদীর পানি স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। 

পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্যমতে বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত কলমাকান্দায় উব্দাখালী (সোমেশ্বরী) নদীর পানি বিপৎসীমার তিন সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 

দুর্গাপুরে সোমেশ্বরী নদীর পানি বিজয়পুর পয়েন্ট বিপৎসীমার ৫৪১ সেন্টিমিটার ও বিরিশিরি পয়েন্ট বিপৎসীমার ২৭১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।  

Advertisement

এছাড়াও পূর্বধলার জারিয়া পয়েন্টে কংস নদের পানি বিপৎসীমার ১০০ সেন্টিমিটার ও খালিয়াজুড়িতে ধনু নদীর পানি বিপৎসীমার ১০৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।  

পানি উন্নয়ন বোর্ডের সূত্র আরো বলছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে নেত্রকোণা জেলার দুর্গাপুর, কলমাকান্দার সীমান্তবর্তী পাহাড়ি নদ-নদীর পানি স্বাভাবিক থেকে কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে তা তেমন কোনো প্রভাব ফেলবে না। 

নেত্রকোণা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান জানান, আগামী ২৪ ঘণ্টার পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে আসবে। ফলে নদ-নদীর পানিও কমতে শুরু করবে। এছাড়া নেত্রকোণার প্রায় সব কয়টি নদ-নদীর পানি এখনো স্বাভাবিক রয়েছে। তাই নতুন করে পাহাড়ি ঢল কিংবা বন্যার তেমন কোনো শঙ্কা নেই। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলেই আবারো নদ-নদী স্বাভাবিক হয়ে যাবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!