এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহতদের স্বরণে এক মিনিট নিররতা, চলতি কমিটির দায়িত্ব হস্তান্তর ও নতুন কমিটির শপথ এবং দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়। কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসনের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম।
ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গাজীপুর সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক আনোয়ারুল কবির, সিনিয়র সহসভাপতি দেলোয়ার হোসেন, সাবেক সভাপতি মুজিবুর রহমান, খায়রুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সিনিয়র সদস্য আনিল চন্দ্র মন্ডল, শরিফ আহমেদ শামীম, ফারদিন ফেরদৌস প্রমুখ।
.png)