[ দেশজুড়ে ]
ট্রেনের ধাক্কায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু
ফাইল ফটো
রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে সুমন মোল্লা (১৮) নামে এক শ্রবণ প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল ১১টার দিকে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার চাঁদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন মোল্লা রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মো. গফুর মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাজবাড়ী স্টেশন থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনটি কালুখালীর চাঁদপুর এলাকায় পৌঁছালে সুমন মোল্লা ট্রেনের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে সে মাথায় প্রচণ্ড আঘাত পায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
.png)
রাজবাড়ী রেলওয়ে থানার এসআই বিধান চন্দ্র মল্লিক বলেন, সকাল ১১টার দিকে রাজবাড়ী থেকে ছেড়ে যাওয়া ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাজবাড়ী
লিংক সফলভাবে কপি হয়েছে!