এদিকে, কসবা উপজেলার বায়েক মোড়ে একটি সড়ক ভেঙে কুমিল্লার সঙ্গে যোগাযোগ বন্ধ রয়েছে। সালদা নদীর পানি বেড়ে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয় বলে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে।
শুক্রবার (২৩ আগস্ট) সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছিলো।
.png)
কসবার ইউএনও মোহাম্মদ শাহরিয়ার মুক্তার জানান, পানিবন্দি হয়ে আটকে পড়া অনেককে উদ্ধার করা হয়েছে। এরইমধ্যে ১০ মেট্রিক টন চাল ও ৪০০ প্যাকেট শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। বন্যা মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে।