[ দেশজুড়ে ]
বরিশালের শহিদ আব্দুর রব সেরনিয়াবাত সেতু
সেতুর ১২ ঘণ্টার টোলের টাকা দেওয়া হবে বন্যার্তদের
শহিদ আব্দুর রব সেরনিয়াবাত সেতু। ছবি: সংগৃহীত
বরিশালের শহিদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর টোলে ১২ ঘণ্টায় আদায়কৃত টাকা দেশের পূর্বাঞ্চলে বন্যাক্রান্তদের জন্য সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে এমখান গ্রুপ।
শনিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত যে পরিমাণ টাকা আসবে তার পুরোটাই সহায়তার ফান্ডে দেওয়া হবে। বিষয়টি নিশ্চিত করেছেন টোল প্লাজার ইনচার্জ আবুল হাসান খান সুমন।
তিনি বলেন, আমাদের চেয়ারম্যান মাহফুজ খান আজকে টোলে আদায় হওয়া পুরো টাকা বন্যার্তদের সহায়তার ফান্ডে দেওয়ার জন্য বলেছেন। অন্যান্য দিনের ওপর নির্ভর করে ধারণা করা যায় আজকে দুই লাখ টাকার মতো আদায় হতে পারে।
.png)
সুমন বলেন, বন্যা আমাদের জাতীয় দুর্যোগে পরিণত হয়েছে। অসংখ্য মানুষ বিপদগ্রস্ত। তাদের জন্য যার যার অবস্থান থেকে সহায়তা করা সবার কর্তব্য।
এদিকে, বন্যার্তদের সহায়তায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মতো বরিশাল বিশ্ববিদ্যালয় সহায়তার তহবিল সংগ্রহ করছে। জানা গেছে, টোলে আদায় হওয়া অর্থ বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহায়তা ফান্ডের মাধ্যমে বন্যার্তদের কাছে পৌঁছানো হবে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!