ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অটোর সঙ্গে সংঘর্ষ, নিহত ২ মোটরসাইকেল আরোহী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৪, ২৫ আগস্ট ২০২৪
অটোর সঙ্গে সংঘর্ষ, নিহত ২ মোটরসাইকেল আরোহী
নিহতরা। ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার পাঁচ যাত্রী।

রোববার সকালে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার নয়নপুর এলাকার বাচ্চু চৌধুরীর ছেলে মো. শাহীন চৌধুরী (৪৮) ও জেলা শহরের মধ্যপাড়া এলাকার শংকর মিয়ার ছেলে মো. মহিবুল ইসলাম চঞ্চল (৩৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, চঞ্চল ও শাহীন মোটরসাইকেলে আখাউড়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কোড্ডায় রেলওয়ে ক্যাবিন ঘরের কাছাকাছি এলে বিপরীত দিক থেকে আসা একটি  অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল ও অটোরিকশা সড়কের পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। আহত হয়েছেন অটোরিকশার পাঁচ যাত্রী।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. মোজাফ্ফর হোসেন জানান, সকালে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!