[ দেশজুড়ে ]
লক্ষ্মীপুরে আশ্রয়কেন্দ্রে বৃদ্ধের মৃত্যু
লাহারকান্দি স্কুল ভবন। ফাইল ফটো
লক্ষ্মীপুর শহরের লাহারকান্দি ইউনিয়নের লাহারকান্দি স্কুল আশ্রয়কেন্দ্রে আব্দুল মালেক ওরফে মানিক নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, ঠান্ডাজনিত কারণে তিনি মারা গেছেন।
রোববার (২৫ আগস্ট) রাতে তিনি মারা যান। আব্দুল মালেক শহরের টুকা মিয়ার বাগবাড়ীর মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ের বর্তমান নাইটগার্ড ফারুকের বড় ভাই তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন পৌর ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজু পাটোয়ারী।
মালেকের বড় ছেলে আব্দুল্লাহ আল মামুন মুন্না বলেন, বাড়িতে পানি। এজন্য আমরা আশ্রয়কেন্দ্রে এসেছি। ধারণা করা হচ্ছে, ঠান্ডাজনিত কারণেই আমার বাবা মারা গেছেন।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!