ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নিজ বাড়িতে ফিরে প্রাণ গেল দুই ভাইয়ের

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২:৪১, ২৬ আগস্ট ২০২৪
নিজ বাড়িতে ফিরে প্রাণ গেল দুই ভাইয়ের
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরের মতলব উত্তরে বাড়ির পানির পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রুবেল (৩৫) ও রাজিব (৩২) নামে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

সোমবার রাত ৮টার দিকে উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের ছোট হালদিয়া গ্রামের প্রধানিয়া বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। মৃত রুবেল ও রাজিব ওই বাড়ির চাঁন মিয়া প্রধানের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আবদুল হালিম সরকার বলেন, তারা দুই ভাই আজই চট্টগ্রাম থেকে নিজ বাড়িতে আসেন। ঘরে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। আহত অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মতলব উত্তর থানার ওসি মো. আলমগীর হোসেন রনি বলেন, বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যুর খবর পেয়েছি। এ বিষয়ে আমাদের কাছে কেউ অভিযোগ দেয়নি। পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!