[ দেশজুড়ে ]
মাছ বিক্রি শেষে বাড়িতে ফেরা হলো না ব্যবসায়ীর
ছবিতে আরাফাত মোড়ল
নড়াইলে সড়ক দুর্ঘটনায় আরাফাত মোড়ল (২৫) নামে এক ঘের ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে নড়াইল-গোবরা-ফুলতলা সড়কের কাড়ারবিল এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান।
নিহত আরাফাত পার্শ্ববর্তী যশোরের অভয়নগর উপজেলার গোপীনাথপুর গ্রামের ফজর মোড়লের ছেলে।
আরাফাত মোড়লের আত্মীয় গোলাম মোর্শেদ জানান, আরাফাত মোড়ল একজন ঘের ব্যবসায়ী। মঙ্গলবার ভোরে ঘের থেকে মাছ নিয়ে নসিমনযোগে নড়াইল ও লোহাগড়া শহর দিয়ে ভাটিয়াপাড়া মোড়ে যান। সেখানে মাছ বিক্রি শেষে নসিমনযোগে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে নড়াইল শহর সংলগ্ন কাড়ারবিল এলাকায় পৌঁছালে একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে নসিমনটি উল্টে যায়। এ সময় নসিমনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
.png)
নড়াইল সদর থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!