[ দেশজুড়ে ]
১১ হাজার ভোল্টের তারের সংস্পর্শে নিথর রমজান আলী
ছবিতে রমজান আলী
চট্টগ্রামের ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রমজান আলী নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে ফটিকছড়ি পৌরসভার চার নম্বর ওয়ার্ডের চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রমজান আলী ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছাদেক নগর এলাকার বাসিন্দা। তিনি ভবনের সেন্টারিংয়ের কাজ করতেন।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ হারুন বলেন, একটি ভবনের ছাদে সেন্টারিংয়ের কাজ করছিলেন রমজান। ছাদের পাশ দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের তারের সংস্পর্শে এলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে উদ্ধার করে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!