ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সাপে কাটার পর ওঝা দিয়ে ঝাড়ফুঁক, অতঃপর...

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৭, ২৮ আগস্ট ২০২৪
সাপে কাটার পর ওঝা দিয়ে ঝাড়ফুঁক, অতঃপর...
ফাইল ফটো

চুয়াডাঙ্গায় সাপের কামড়ে মরিয়ম খাতুন নামে নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মরিয়ম খাতুন (৭০) চুয়াডাঙ্গা সদর উপজেলার গবরগাড়া গ্রামের মাঝের পাড়ার মৃত ফরাজির স্ত্রী।

জানা যায়, সন্ধ্যার পর নিজ বাড়িতে একটি বিষধর সাপের কামড়ে আহত হন মরিয়ম খাতুন। পরে পরিবারের সদস্যরা স্থানীয় ওঝার কাছে নিয়ে যান। ওঝার ঝাড়ফুঁকে অবস্থার অবনতি হলে সদর হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান। ওঝার বিস্তারিত ঠিকানা জানাননি নিহত মরিয়ম খাতুনের স্বজনরা।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল কাদের বলেন, পরীক্ষা-নীরিক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়েছে। হাসপাতালে আসার আগেই তার মৃত হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!