[ দেশজুড়ে ]
বৃদ্ধকে পিটিয়ে হত্যা
ফাইল ফটো
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র মো. হেবজু মিয়া নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে তারই পরিবারের লোকজন। ঘটনার পরেই বাড়ি ছেড়ে পালিয়েছেন স্বজনরা।
মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে উপজেলার ধরখার ইউনিয়নের ভাটামাথা তন্তর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হেবজু মিয়া ওই গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে।
জানা যায়, হেবজু মিয়ার পরিবারের একটি মোবাইল চুরি হয়। এ নিয়ে সন্ধ্যায় ঘরে থাকা স্ত্রী-সন্তানসহ অন্যদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায় তাকে পিটিয়ে হত্যা করেন স্বজনরা।
.png)
আখাউড়া থানার ওসি মোহাম্মদ সোহেল জানান, হেবজু মিয়াদের একটি মোবাইল চুরি হয়। এ নিয়ে সন্ধ্যায় স্ত্রী-সন্তানসহ অন্যদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এ সময় কাঠের বস্তু দিয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত বৃদ্ধের পক্ষ থেকে কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!