বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের ঢোলভাঙা সাকোয়া মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার খামার টেংগরজানি গ্রামের তাহের মিয়ার ছেলে অটোভ্যান রেজাউল মিয়া ও পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের করতোয়া পাড়া গ্রামের মানিক মিয়ার ছেলে যাত্রী রুবেল মিয়া।
.png)
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জান্নাত পরিবহন নামে একটি বাস গাইবান্ধার দিকে যাচ্ছিল। পথে মাঝিপাড়া এলাকায় পৌঁছালে অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় অটোভ্যানটিকে চাপা দেয়। এ সময় অটোভ্যানের চালক ও এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। অপর এক যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পলাশবাড়ী থানার ওসি কে এম আজমিরুজ্জামান বলেন, দুর্ঘটনার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বাসটিও আটক করা হয়।