[ দেশজুড়ে ]
নিখোঁজের ৫ দিনেও খোঁজ মেলেনি স্কুলছাত্র আসুয়াতের
নিখোঁজ আসুয়াত। ছবি: সংগৃহীত
নড়াইলে নিখোঁজের ৫ দিন পার হলেও আসুয়াত (১৩) নামে এক স্কুলছাত্রের সন্ধান মেলেনি। আসুয়াত কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের বাজেবাবরা এলাকার ইপিয়ার শেখের ছেলে এবং শাহাবাগ ইউনাইটেড একাডেমির সপ্তম শ্রেণির ছাত্র।
গত শুক্রবার (২৩ আগস্ট) সন্ধ্যায় নিখোঁজ হয় আসুয়াত। এ ঘটনায় মঙ্গলবার (২৭ আগস্ট) আসুয়াতের মা জাহিদা বেগম কালিয়া থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন।
নিখোঁজের পরিবার ও সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, গত ৫ দিন আগে শুক্রবার (২৩ আগস্ট) সন্ধ্যায় কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের বাজেবাবরা এলাকার নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় আসুয়াত। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে মঙ্গলবার (২৭ আগস্ট) আসুয়াতের মা জাহিদা বেগম কালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নং ৯২১।
বুধবার (২৮ আগস্ট) সকালে মুঠোফোনে স্কুলছাত্র নিখোঁজের ঘটনায় জিডির বিষয়টি নিশ্চিত করে কালিয়া থানার ওসি খন্দকার শামীম উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!