ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

একমিতে বেতন বৈষম্য দূরীকরণ আন্দোলন প্রত্যাহার

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ১০:১১, ২৯ আগস্ট ২০২৪
একমিতে বেতন বৈষম্য দূরীকরণ আন্দোলন প্রত্যাহার
ফাইল ফটো

রাজধানীর ধামরাইয়ে চাকরি স্থায়ীকরণসহ ১৬ দফা দাবিতে নেয়া অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছেন দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের শ্রমিকরা।

বুধবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে মালিক পক্ষের সঙ্গে শ্রমিকদের সমঝোতা হয়। পরে কর্মসূচি প্রত্যাহার করে ফ্যাক্টরি ছেড়ে যান শ্রমিকরা। 

এর আগে, একইদিন সকাল ৯টা থেকে ধামরাই ঢুলিভিটা বাসস্ট্যান্ড সংলগ্ন দি একমি ল্যাবরেটরিজ রিমেটেডের ১২০০ থেকে ১৩০০ শ্রমিক ন্যূনতম মজুরি বৃদ্ধি, চাকরি স্থায়ীকরণসহ ১৬ দফা দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেন। এ সময় শ্রমিকরা ফ্যাক্টরির প্রশাসনিক ভবনের প্রধান ফটকের ৩-৪টি গ্লাস ভাঙচুর করেন এবং ঢাকা-আরিচা মহাসড়কে আসার চেষ্টা করেন। 

Advertisement

পরে সেনা টহল দলের বাধায় তারা রাস্তায় উঠতে পারেননি। এরপর সেনা কর্মকর্তাদের উপস্থিতিতে দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শ্রমিক প্রতিনিধি ও মালিক পক্ষের মাঝে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় মালিক পক্ষের সঙ্গে শ্রমিকদের সমঝোতা হয়। পরে শ্রমিকরা কর্মসূচি প্রত্যাহার করে ফ্যাক্টরি ছেড়ে যায়। 

উল্লেখ্য, সমঝোতায় দৈনিক ভিত্তিক লেবারদের বেতন ৩০০ থেকে ৫০০ টাকা, ক্যাজুয়াল লেবারদের ৭৫০০ থেকে ১২০০০ এবং পারমানেন্ট লেবারদের ৮০০০ থেকে ১৬০০০ টাকা বৃদ্ধি করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: ধামরাই
লিংক সফলভাবে কপি হয়েছে!