[ দেশজুড়ে ]
সুনামগঞ্জে দুই গ্রামবাসীর ভয়াবহ সংঘর্ষ, নিহত ১
সুনামগঞ্জ জেলা। ছবি: ডেইলি বাংলাদেশ
সুনামগঞ্জের দিরাইয়ে জমি সংক্রান্ত জের ধরে দুই গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন।
বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
জানা যায়, বৃহস্পতিবার সকালে দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজুয়ান ও মির্জাপুর গ্রামের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীরের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ছিল। সেই বিরোধের জেরে বৃহস্পতিবার সকালে দুই গ্রামের মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় একজন নিহত হয় ও ৪০ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
.png)
দিরাই থানার ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করছি। গ্রামে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সুনামগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!