[ দেশজুড়ে ]
টঙ্গীতে বায়ো ফার্মা শ্রমিকদের কর্মবিরতি
গাজীপুর জেলা। ছবি: ডেইলি বাংলাদেশ
গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন বিসিক এলাকায় বায়ো ফার্মা লিমিটেডের শ্রমিকরা বেতন বৃদ্ধি, চাকরি স্থায়ীকরণের দাবিতে কর্মবিরতি পালন করেছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বেতন বৃদ্ধি, চাকরি স্থায়ীকরণসহ বৈষম্য বিরোধী শ্রমিক আন্দোলন ও ১০ দফা দাবিতে কর্মবিরতিসহ কারখানার সামনে অবস্থান গ্রহণ করে শ্রমিকরা।
এ ঘটনায় বায়ো ফার্মার এমডি মিজানুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ডা. লকিউত উল্লাহ, এইচ আর নেছার আহম্মেদসহ মালিক পক্ষের সঙ্গে শ্রমিক আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা চলছে।
.png)
বিসিক এলাকায় শিল্প পুলিশ মোতায়েন করার পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!