ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

সাভার প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৮, ২৯ আগস্ট ২০২৪
আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ
ফাইল ফটো

হাজিরা বোনাস বৃদ্ধির দাবিতে ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় ‘পার্ল গার্মেন্টস লিমিটেড’ নামে একটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে আশুলিয়ার পলাশবাড়ী এলাকার নবীনগর-চন্দ্রা মহাসড়কে বিক্ষোভ করেন তারা। এ সময় ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কে ৫০০-৬০০ শ্রমিক টিফিন ভাতা, হাজিরা বোনাস বৃদ্ধি ও ছুটির টাকা যথা সময়ে প্রদানের দাবিতে অবস্থান নেন। এ সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে সেনা টহল দল ও ছাত্র প্রতিনিধিরা শ্রমিকদেরকে রাস্তা থেকে সরিয়ে দিলে সাড়ে ৯টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

Advertisement

আন্দোলনকারীরা জানান, সকাল থেকে টিফিন ভাতা, হাজিরা বোনাস বৃদ্ধিতে নবীনগর-চন্দ্রা মহাসড়কে শ্রমিকরা অবরোধ করেন। বিষয়টি মীমাংসার ব্যাপারে ফ্যাক্টরিতে ম্যানেজমেন্ট ও শ্রমিকদের মাঝে আলোচনা চলাকালীন সমাধান দিতে দেরি হওয়ায় ফের দুপুর সাড়ে ১২টার দিকে রাস্তায় চলে আসেন শ্রমিকরা এবং যানবাহন বন্ধ হয়ে যায়। পরবর্তীতে মালিকপক্ষ শ্রমিকদের দাবি মেনে নিয়ে ফ্যাক্টরি ছুটি ঘোষণা করেন। দেড়টার দিকে আন্দোলনরত শ্রমিকরা ফ্যাক্টরি এলাকা ত্যাগ করলে মহাসড়কে যানবাহন স্বাভাবিক হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!