ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নেত্রকোণায় ট্রাকভর্তি ভারতীয় চিনি জব্দ

নেত্রকোণা প্রতিনিধি 
প্রকাশিত: ১৪:৩৮, ৩০ আগস্ট ২০২৪
নেত্রকোণায় ট্রাকভর্তি ভারতীয় চিনি জব্দ
ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোণায় পাচারকালে ট্রাকভর্তি ভারতীয় চিনি জব্দ করেছে মডেল থানার পুলিশ। শুক্রবার সকালে নেত্রকোণা সদর উপজেলার গজিনপুর মোড় থেকে ট্রাকটি জব্দ করা হয়।

এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। চালকসহ ট্রাকের সঙ্গে থাকা ব্যবসায়ীরা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বলে জানা গেছে।  

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভারতীয় চিনি অবৈধ পথে পাচার হচ্ছিল দীর্ঘদিন ধরেই। পুলিশের সহায়তায় সাংবাদিক পরিচয়ধারীদের যোগসাজশে পাচারকারী চক্র এখনো সক্রিয় থাকায় ভারত থেকে কলমাকান্দা সীমান্ত দিয়ে চিনি নামিয়ে আনে। পরে বিভিন্ন পয়েন্টে চিনির বস্তা বদল করে ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে পৌঁছে যায়। এরই ধারাবাহিকতায় সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের সহযোগিতায় মডেল থানার পুলিশ চিনিভর্তি ট্রাকটি জব্দ করতে সক্ষম হয়।

Advertisement

মডেল থানার এসআই জলিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা ট্রাকটি জব্দ করেন। চিনিগুলো সিজারলিস্ট করে জব্দ তালিকা তৈরির পর অজ্ঞাত আসামি দিয়ে থানায় একটি মামলা দায়ের করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: নেত্রকোণা
লিংক সফলভাবে কপি হয়েছে!