ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তাহিরপুরে বালুভর্তি ছয় নৌকাসহ গ্রেফতার ৪

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৫, ৩১ আগস্ট ২০২৪
তাহিরপুরে বালুভর্তি ছয় নৌকাসহ গ্রেফতার ৪
ছবি: ডেইলি বাংলাদেশ

সুনামগঞ্জের তাহিরপুরে অভিযান চালিয়ে ৭৫০ ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু ও ৬টি নৌকাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তাহিরপুর থানার এসআই পলাশ চন্দ্র দাশ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, বিশ্বম্ভরপুর থানার সিরাজপুর গ্রামের সুমন আহমদ (১৯), উমরপুর গ্রামের মো. সাগর মিয়া (২০), সিরাজপুর (পূর্বপাড়া) গ্রামের নজির হোসেন (১৯) এবং শ্রীধরপুর গ্রামের পান্ডব বিশ্বাস (২৫)।

জানা গেছে, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানাধীন ঘাগটিয়া আদর্শ গ্রামস্থ যাদুকাটা নদীর পশ্চিম পাড়ে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে ৭৫০ ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালুভর্তি ৬টি স্টিলবডি নৌকা (বাল্ক হেড) জব্দ করা হয়। বাল্ক হেডসহ জব্দকৃত বালুর আনুমানিক মূল্য ২১ লাখ ৭ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিসহ অজ্ঞাত পলাতক আসামিদের বিরুদ্ধে তাহিরপুর থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: সুনামগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!