[ দেশজুড়ে ]
কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে অভিযান, ২২ হাজার টাকা জরিমানা
ছবি: সংগৃহীত
কুমিল্লায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে তদারকি অভিযান পরিচালনা করে ৬ প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কুমিল্লা জেলা কার্যালয়।
শনিবার সকাল থেকে নগরীর রাজগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চিড়া-মুড়ি, চাল-ডাল, মাছ-মাংস, ডিম, বিভিন্ন মসলাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রয় ভাউচার ও বিক্রয়ের তথ্য যাচাই করা হয়।
ভোক্তা অধিকারবিরোধী কর্মকাণ্ড পরিলক্ষিত হওয়ায় মেসার্স সাইফুল ব্রুয়লার হাউজকে ৩ হাজার টাকা, জিলানী স্টোরকে ২ হাজার টাকা, হক অ্যান্ড সন্সকে ৫ হাজার টাকা, আল আমিন টি স্টোরকে ৫ হাজার টাকা, পাল স্টোরকে ২ হাজার টাকা এবং মহিউদ্দিন ভ্যারাইটিজ স্টোরকে ৫ হাজার টাকাসহ মোট ৬ প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়।
.png)
সহকারী পরিচালক মো. আছাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ তদারকি অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর ইসরাইল হোসেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কুমিল্লা
লিংক সফলভাবে কপি হয়েছে!