ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্বামীকে তালাক দিয়ে একই কাজী অফিসে প্রেমিককে বিয়ে

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৬, ১ সেপ্টেম্বর ২০২৪
স্বামীকে তালাক দিয়ে একই কাজী অফিসে প্রেমিককে বিয়ে
ফাইল ফটো

রাজশাহীর তানোরে স্বামীকে তালাক দিয়ে একই কাজী অফিসে প্রেমিককে বিয়ে করেছেন সালমা খাতুন (ছদ্মনাম) নামে এক গৃহবধূ। 

শনিবার (৩১ আগস্ট) দুপুরে তানোরের মুন্ডমালায় কাজী অফিসে স্বামীকে উপস্থিতি রেখে আগে তালাক দিয়ে প্রেমিক শাহিন আলমকে বিয়ে করেন সালমা।

সদ্য তালাকপ্রাপ্ত স্বামী মাসুদ রানা রাজশাহী মহানগরীর কাশিয়াদাঙ্গা এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। সালমাকে বিয়ে করেন তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নের গাল্লা বৈদ্যপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে শাহিন আলম।

Advertisement

শনিবার রাত সাড়ে ৮টার দিকে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন মুন্ডুমালা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শাহাজুল ইসলাম। 

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে বিয়ের দাবিতে একই এলাকায় পরকীয়া প্রেমিক শাহিন আলমের বাড়িতে যান সালমা খাতুন। এ সময় তাকে মারধর করে মধ্যযুগীয় কায়দায় খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনে করেন ওই প্রেমিকের পরিবার। পরে মুন্ডুমালা পুলিশ ফাঁড়ির এসআই শাহাজুল ইসলাম তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এরপরে সেখানে চিকিৎসা নিয়েছেন তিনি।

এ ঘটনার ২২ সেকেন্ডের একটি ভিডিও ওইদিনই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা গেছে, ওই নারীর দুই হাত খুঁটির সঙ্গে বাঁধা হয়। এ সময় ওই নারী দাঁড়িয়ে ছিলেন। আর তাকে পাশ থেকে বিভিন্ন বয়সের নারী-পুরুষ শিশুরা দেখছিল। এ সময় ওই নারী চুপচাপ দাঁড়িয়ে ছিলেন।

এ নিয়ে ঘটনার দিনে ওই নারী মুন্ডুমালা পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দেন। লিখিত অভিযোগে ওই নারী প্রায় ১১ বছর প্রেমিকের সঙ্গে সম্পর্কের কথা উল্লেখ করেছেন। প্রেমিক শাহিনকে বিভিন্ন সময় ৩ লাখ টাকা ও ২৫ হাজার টাকা মূল্যের স্মার্ট ফোন দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। বিষয়টি নিয়ে শাহিনেরে সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে শনিবার সন্ধ্যায় ওই নারীর মোবাইলে কল করা হলে তার মা রিসিভ করে বলেন, তার মেয়ে বাড়িতে নেই। সকালে বাড়ি থেকে বের হয়েছে। এখনো বাড়িতে ফেরেনি।

এসআই শাহাজুল ইসলাম বলেন, ওই নারীর শাহিন নামে এক ছেলের সঙ্গে সম্পর্ক ছিল। তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তাকে সুস্থ হয়ে অভিযোগ করতে বলা হয়েছিল। পরে ওই নারীর ভাইকে ফোন করা হলে বিয়ের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরো বলেন, শনিবার দুপুরে তানোরের মুন্ডমালায় আগের স্বামীকে তালাক দিয়ে পরে শাহিনকে বিয়ে করেছেন সালমা। এই বিয়েতে ৫ লাখ টাকা দেনমোহর ধরা হয়েছে। তবে অভিযোগের বিষয়ে কিছু বলেননি তারা।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!