[ দেশজুড়ে ]
রাজশাহী বিচার বহির্ভূত গুম-হত্যার প্রতিবাদে মানববন্ধন
রাজশাহী বিচার বহির্ভূত গুম-হত্যার প্রতিবাদে মানববন্ধন। ছবি: ডেইলি বাংলাদেশ
রাজশাহী মহানগরীর বোয়ালিয়ার সাহেব বাজার জিরোপয়েন্টে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১টার দিকে মানবাধিকার সংগঠন ‘অধিকার’ এর উদ্যোগে মানববন্ধনটি পালিত হয়। এ সময় বক্তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবি করেন।
এ মানববন্ধনে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ‘অধিকার’র অর্থ বিষয়ক উপদেষ্টা মেহেদী সজীব ও সদস্য আবু মোহাম্মদ কায়সার, আমার দেশ পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান মো. মাইনুদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফাহিম রেজা প্রমুখ
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!