[ দেশজুড়ে ]
পাজেরো গাড়িতে মিলল ১৭৫ বোতল বিদেশি মদ, গ্রেফতার ২
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পাজেরো জিপ গাড়িতে পাচারের সময় ১৭৫ বোতল বিদেশি মদসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকাল ৮টার দিকে উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. বিল্লাল হোসেন (৫০) নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার চাষাড়া (বালুরমাঠ) এলাকার আব্দুল লতিফের ছেলে ও মুন্সীগঞ্জ জেলার সদর উপজেলার মালির পাথর (পঞ্চসার) এলাকার মো. আবুল হোসেনের মো. আলমগীর হোসেন (৪৪)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুগঞ্জ থানার ওসি সফিউল কবির বলেন, রোববার সকালে আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা করা হয়। অভিযানকালে টোল প্লাজার সামনে থেকে পাজেরো জিপ গাড়িসহ দুইজনকে গ্রেফতার করা হয়। পরে গাড়ি তল্লাশি করে ১৭৫ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের এ অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ব্রাহ্মণবাড়িয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!