ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ধনিয়া গুঁড়ায় ধানের কুঁড়া, দুই ব্যবসায়ীর কারাদণ্ড

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৩, ২ সেপ্টেম্বর ২০২৪
ধনিয়া গুঁড়ায় ধানের কুঁড়া, দুই ব্যবসায়ীর কারাদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় ধানের কুঁড়া মিশিয়ে ধনিয়া গুঁড়া তৈরি করার দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার সকাল পৌনে ১০ টার দিকে উপজেলার সদর ইউনিয়নে মিঠামইন মাছ বাজার সংলগ্ন কাটমহল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- রঞ্জন চন্দ্র দাস (২৪) এবং  নন্দলাল দাস।

জানা যায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও মিঠামইন উপজেলা প্রশাসনের উদ্যোগে ওই বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতটি পরিচালিত করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শোয়েব শাত-ঈল ইভান সহকারী কমিশনার (ভূমি) এবং সার্বিক সহযোগিতায় ছিলেন মিঠামইন সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সেলিন। এ সময় মিঠামইন মাছ বাজার সংলগ্ন কাটমহল এলাকায় মেসার্স সোনালী মসলা মিলে ধানের কুঁড়া মিশিয়ে ধনিয়া গুড়া তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে এক লাখ টাকা অর্থদণ্ড ও সাতদিনের কারাদণ্ড দেওয়া হয়।  

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!