বেতন বৃদ্ধি, নাইট বোনাস, প্রত্যেক শ্রমিককে প্রোডাকশন বোনাস, কর্মরত অবস্থায় কোনো শ্রমিক আহত হলে ১০০ ভাগ উন্নত চিকিৎসা নিশ্চিত করণ, কোনো শ্রমিক মারা গেলে তার পরিবারকে সহায়তা নিশ্চিত করা, কর্মঘণ্টা নির্ধারণ, চাকরি স্থায়ীকরণ, শ্রমিক নির্যাতন বন্ধসহ ৩০ দফা দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করেন।
এ সময় শ্রমিকরা জানান, অলিপুর প্রাণ ইন্ডাস্ট্রিতে প্রায় ১২ হাজার শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। প্রতিষ্ঠানে শ্রমিকরা নানাভাবে হয়রানি ও বৈষম্যের শিকার হচ্ছেন। পাশাপাশি শ্রমিকদের ন্যূনতম পারিশ্রমিক দেওয়া হয় না। প্রাপ্ত ছুটি ও খাবারের মান নিয়েও নানা অভিযোগ রয়েছে শ্রমিকদের। এসব সমস্যা সমাধানে আন্দোলন করতে বাধ্য হয়েছেন তারা।
.png)
শ্রমিকদের ৩০ দফা দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন আরএফএল কোম্পানির শ্রমিকরা। রোববার তারাও একই দাবিতে আন্দোলন করেছিল।
আরএফএল’র এজিএম এডমিন মো. সাইফুর রহমানকে ফোন করলে তিনি রিসিভ করে পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন।