ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পদ্মায় নৌকা ডুবিতে নিখোঁজ ৪, উদ্ধার অভিযান শেষ 

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৭, ২ সেপ্টেম্বর ২০২৪
পদ্মায় নৌকা ডুবিতে নিখোঁজ ৪, উদ্ধার অভিযান শেষ 
রাজশাহীর পদ্মা নদীতে নৌকা ডুবিতে নিখোঁজ চারজন। ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহীর পদ্মা নদীতে নৌকা ডুবিতে নিখোঁজ চারজনের এখনো পাওয়া যায়নি। কিন্তু তীব্র স্রোতের কারণে অভিযান শেষ করেছে ফায়ার সার্ভিস।

জানা গেছে, নিখোঁজ চারজন কেউ সাঁতার জানে না। নৌকা ডুবির পরে সাঁতার কেটে ১২ জন পাড়ে উঠতে সক্ষম হলেও অন্যরা তলিয়ে যান। নিখোঁজদের স্বজনরা তাদের বেঁচে ফেরার আশা হারিয়ে ফেলেছেন।

এর আগে রোববার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নৌকাডুবির ঘটনা ঘটে। সোমবার (২ সেপ্টেম্বর) ভোরে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে নামে। কিন্তু নদীতে প্রচণ্ড স্রোত থাকায় বেলা ১১টার দিকে উদ্ধার অভিযান স্থগিত করা হয়।

Advertisement

এমন অবস্থায় দিনভর পদ্মায় নৌকা ডুবিতে নিখোঁজ মানুষগুলোকে ফিরে পাওয়ার আশায় স্বজনদের দিন কেটেছে পদ্মা নদীর চর মাজারদিয়াড় ঘাটে। নিখোঁজ হওয়া মানুষগুলোর স্বজনরা ছাড়াও ফায়ার সার্ভিসের ডুবুরিদের চেষ্টায় উদ্ধার করা যায় নি নিখোঁজ চার শ্রমিককে।

নিখোঁজ চারজন হলেন পবা উপজেলার চর মাজারদিয়াড় গ্রামের এনামুল হকের ছেলে রাজু, এন্তাজুল হকের ছেলে সবুজ, আবুল কালামের ছেলে ফারুক ও খলিলের ছেলে মোহাম্মদ আলী। তারা সবাই একই এলাকার বাসিন্দা। এছাড়া তারা কৃষি জমির শ্রমিক ছিলেন।

পবার ৪ নম্বর হরিপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার হুমায়ুন কবির বলেন, রোববার ১৬ জন শ্রমিক দিনের কোনো একসময় পদ্মার চরে কাজে গিয়েছিলেন। সেখানে কাজ শেষে তারা একটি ডিঙ্গি নৌকায় করে বাড়ি ফিরছিলেন। পথে নদীতে নৌকাটি ডুবির ঘটনা ঘটে। এ সময় নৌকাতে থাকা ১৬ জনের মধ্যে ১২ জন সাঁতরে পাড়ে উঠে নিজ নিজ জীবন বাঁচান। এই ঘটনায় ৪ জন শ্রমিক পদ্মার পানিতে ডুবে নিখোঁজ থেকে যায়।

রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একেএম মুরশেদ জানান, সকাল ৬টার দিকে তারা উদ্ধার অভিযান শুরু করে। নদীতে প্রচণ্ড স্রোত থাকায় বেলা ১১টার দিকে উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। নিখোঁজ হওয়া মানুষদের খুঁজে পাওয়া যায় নি।

পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, সকাল থেকে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে। নদীতে প্রচণ্ড স্রোত। তাদের পাওয়া যায়নি। 

তবে নিখোঁজ হওয়া মানুষগুলোর স্বজনরা জানান, ওই চারজন সাঁতার জানতো না। যারা সাঁতার জানতেন তারা নদীর পাড়ে পৌঁছে প্রাণে বেঁচে গেছেন। ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান স্থগিত করলেও সব থানা ও বিজিবিকে ঘটনাটি জানানো হয়েছে। কেউ নদীতে মানুষ দেখতে পেলে স্থানীয় থানা ও ফায়ার সার্ভিসে জানাতে বলা হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলার পবা উপজেলার হরিপুর ইউনিয়নের চর মাঝারদিয়াড়ে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় চার শ্রমিক নিখোঁজ হয়েছেন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!