ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাতিয়ায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৪, ৩ সেপ্টেম্বর ২০২৪
হাতিয়ায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর হাতিয়ায় এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ওই নেতার নাম বেলাল উদ্দিন (৪৫)।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত বেলাল উদ্দিন জাহাজমারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের যুবদল সভাপতি এবং পূর্ববিরবিরি গ্রামের আবদুল মালেকের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার কাদেরিয়া ঘাট এলাকায় দুপুরে দাওয়াত খেয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে অতর্কিত হামলার শিকার হন বেলাল। হামলাকারী সোহেল ও জুয়েল একই সঙ্গে অন্য মোটরসাইকেলে এসে পেছন থেকে বেলালের মাথায় ধারালো বস্তু দিয়ে আঘাত করে। এ সময় বেলাল মাটিতে লুটিয়ে পড়েন। পরে প্রত্যক্ষদর্শীরা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

Advertisement

হাতিয়া থানার ওসি জিসান আহমেদ বলেন, বেলাল উদ্দিনের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার করতে অভিযান পরিচালনা করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!