ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অবৈধ অস্ত্রসহ ‘সর্বহারা গ্রুপের সদস্য’ আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪০, ৪ সেপ্টেম্বর ২০২৪
অবৈধ অস্ত্রসহ ‘সর্বহারা গ্রুপের সদস্য’ আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহীর বাগমারায় অস্ত্রসহ এক যুবককে আটক করার কথা জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজশাহীর বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নের গাঙ্গোপাড়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, গাঙ্গোপাড়া বাজারে তুচ্ছ ঘটনায় বাকবিতণ্ডায় এক পর্যায়ে উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার ফজলুর রহমানের পুত্র লিটন তার কাছে থাকা অবৈধ অস্ত্র (পিস্তল) বের করে ভয়ভীতি দেখানোর চেষ্টা করে। লিটন স্থানীয় সর্বহারা গ্রুপের সদস্য।

Advertisement

এসময় উপস্থিত জনতা তাকে আটকে রেখে বাগমারা থানায় জানালে থানা পুলিশ তাকে আটক করে নিয়ে আসে।

বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদ মামুন বলেন, এ ঘটনায় বাগমারা থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!