বুধবার ভোরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার দুর্গম কাশিদারামপুর চর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হৃদয় জেলার দৌলতপুর উপজেলার ব্রাহ্মন্দী গ্রামের মেহের আলী শেখের ছেলে।
র্যাব জানায়, গত ৬ আগস্ট জেল থেকে পালিয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন হৃদয়। গত পরশু তিনি কাশিদারামপুর চরে তার বোনের বাড়িতে অবস্থান করছিলেন। পরে গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় র্যাব-৪, সিপিসি-৩ এর আভিযানিক দল তাকে গ্রেফতার করে।
.png)
উল্লেখ্য, ২০২০ সালের ১৭ মে সাটুরিয়া উপজেলার দ্বিমুখা গ্রামে আরিফ নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করেন হৃদয়। ২০২২ সালের ৮ আগস্ট ওই মামলায় আদালত হৃদয়কে মৃত্যুদণ্ড প্রদান করেন। এরপর থেকেই হৃদয় কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন। বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি কারাগার থেকে পালিয়ে যান।
র্যাব-৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার আরিফ হোসেন জানান, গ্রেফতারকৃত হৃদয়কে যথাযথ আইনি প্রক্রিয়ায় সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।