বুধবার ঐ উপজেলার উত্তর হিজলহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মল্লিকা আক্তার একই উপজেলার উত্তর বাগবাড়ী গ্রামের আজমত উল্লাহর মেয়ে। তিনি জেএমএস কারখানায় অপারেটর পদে কর্মরত ছিলেন। অভিযুক্ত সুজন মিয়া শেরপুর সদর উপজেলার শাহজাহান আলীর ছেলে।
.png)
স্থানীয় সূত্রে জানা গেছে, সুজন মিয়া পারিবারিক কলহের জেরে মল্লিকা আক্তারকে লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ঐ অবস্থায় স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ হেফাজতে নেয়।
কালিয়াকৈর থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। নিহতের স্বামীকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।