ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সন্তানের মুখ দেখা হলো না রোকসানার 

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩০, ৪ সেপ্টেম্বর ২০২৪
সন্তানের মুখ দেখা হলো না রোকসানার 
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জে নবজাতক জন্ম দেওয়ার পর প্রসূতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে জেলার করিমগঞ্জ উপজেলার খয়রত গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া রোকসানা আক্তার (২৫০) কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার খয়রত গ্রামের বাসিন্দা ও আল আমিনের স্ত্রী।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে প্রসূতি নরমাল ডেলিভারির মাধ্যমে ছেলেসন্তান প্রসব করেন। কিছুক্ষণের মধ্যেই প্রসূতির অবস্থার অবনতি হতে থাকে। পরে মরিচখালী বাজারের ফার্মেসি ব্যবসায়ী আব্দুল মতিন বাচ্চু রেফার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালের চিকিৎসক প্রসূতি রোকসানা আক্তারকে মৃত ঘোষণা করেন।

Advertisement

নিহতের বাবা ইসহাক মিয়া জানান, চিকিৎসার অবহেলার কারণে আমার মেয়ের মৃত্যু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!