[ দেশজুড়ে ]
ফতুল্লায় ডকইয়ার্ডে মিললো অজ্ঞাত যুবকের লাশ
ফতুল্লার ধর্মগঞ্জ এলাকার ডকইয়ার্ড। ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জ এলাকার ডকইয়ার্ড থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) শহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
সকালে ধর্মগঞ্জ এলাকার তাপসের ডকের সামনে লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
এসআই শহীদ জানান, আমরা ঘটনাস্থলে আছি৷ এখন পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করা যায়নি পরিচয় জানার চেষ্টা চলছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নারায়ণগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!