[ দেশজুড়ে ]
জামালপুরে দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর পোল্লাকান্দি গ্রামের কালা মিয়ার মুদি দোকানের পেছন থেকে একটি দেশীয় ওয়ান শুটার পাইপ গান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় এক পথচারী অস্ত্রটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া দেশীয় আগ্নেয়াস্ত্রটি উপজেলার চর পোলাকান্দি গ্রামের মকবুল হোসেনের ছেলে মো. বকুল ওরফে বাইজালের হেফাজতে ছিল।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!