[ দেশজুড়ে ]
চট্টগ্রাম বন্দরে মদের চালান আটক
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বন্দরে ২০ ফুট লম্বা একটি কনটেইনার তল্লাশি করে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে কাস্টমস। বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে মদগুলো উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার একেএম খায়রুল বাশার।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি মদের চালান আটক করেছে কাস্টমসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) টিম। বন্দরের এনসিটি ইয়ার্ডে ২০ ফুট দৈর্ঘ্যের একটি কনটেইনারে চালানটি ছিল। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!