[ দেশজুড়ে ]
নাটোরে যৌথ বাহিনীর অভিযান, দেশীয় অস্ত্র উদ্ধার
যৌথ বাহিনীর অভিযান -ছবি: প্রতীকি
নাটোরের সিংড়ায় যৌথ বাহিনীর অভিযানে সাবেক পৌর মেয়র জান্নাতুল ফেরদৌসের বাড়ি থেকে পিস্তলের হোলস্টার, চাপাতি ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। এ সময় সিংড়া উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম রব্বানী সরদার উপস্থিত ছিলেন।
পরে উদ্ধারকৃত অস্ত্র ও নগদ অর্থ সিংড়া থানায় সোপর্দ করা হয়।
এদিকে, নাটোরের লালপুরে যৌথ বাহিনীর অভিযানে উদ্ধারকৃত দেশীয় অস্ত্র, মাদক ও খেলনা পিস্তলসহ তিনজনকে গ্রেফতারের পর লালপুর থানায় সোপর্দ করা হয়।
.png)
গ্রেফতারকৃত সদস্যদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!