[ দেশজুড়ে ]
সিলেটে ইসলাম ও দেশ রক্ষায় যুবসমাজের করণীয় শীর্ষক সেমিনার
ছবি: ডেইলি বাংলাদেশ
সিলেটে যুব জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তর শাখার উদ্যোগে ইসলাম ও দেশ রক্ষায় যুবসমাজের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সিলেটের হোটেল ‘পানসি ইন’র সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি শাইখুল হাদিস আল্লামা ওবায়দুল্লাহ ফারুক, সিলেট জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান, সিলেট জেলা দক্ষিণ শাখার সভাপতি মুফতি মজিবুর রহমান, মহানগর শাখার সভাপতি মাওলানা খলিলুর রহমান, যুব জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহীমুলহকসহ জেলা ও মহানগর শাখার অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
.png)
উক্ত সেমিনারে বর্তমান প্রেক্ষাপটে ইসলাম ও দেশ রক্ষায় যুবসমাজের নানাবিধি কর্মকাণ্ড ও দিকনির্দেশনা সম্পর্কে আগত অতিথিরা বিশদভাবে আলাপ আলোচনা করেন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!