ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে সমাবেশ

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৭, ৩ সেপ্টেম্বর ২০২৪
বগুড়ায় জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে সমাবেশ
ছবি: সংগৃহীত

জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা শাখার উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বগুড়া শহরের সাতমাথা চত্বরে আদিবাসীদের লড়াই সংগ্রামের ৩১ বছর পূর্তি ও সকল আদিবাসীকে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠনসহ ৯ দফা দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি সন্তোষ সিং।

Advertisement

এ সময় বগুড়া জেলা সমাজতান্ত্রিক দলের আহ্বায়ক অ্যাড. সাইফুল ইসলাম পল্টু, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতি ও বাসদের সদস্য সচিব অ্যাড. দিলরুবা নূরী, জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা শাখার সহসভাপতি যোগেস সিং, নন্দীগ্রাম উপজেলা কমিটির সভাপতি গৌতম মাহাতো, শেরপুর উপজেলা আহ্বায়ক স্বপন সিং উপস্থিত ছিলেন।
 

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!