[ দেশজুড়ে ]
গাজীপুরে ‘শহিদি মার্চ’ কর্মসূচি অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
গাজীপুর মহানগর সদর থানাধীন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহিদি মার্চ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাজীপুরের উদ্যোগে ছাত্র-জনতার অভ্যুথানের একমাসপূর্তি উপলক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্ররা শহিদদের স্মরণে এ কর্মসূচি পালন করেন।
উক্ত শহিদি মার্চ কর্মসূচিটি জেলা প্রশাসকের কার্যালয় সামনে থেকে শুরু করে গাজীপুর প্রেসক্লাব প্রদক্ষিণ করে শহিদ মিনারের সামনে গিয়ে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!