[ দেশজুড়ে ]
বেড়ায় যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার
বেড়ায় যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার। ছবি: ডেইলি বাংলাদেশ
পাবনার বেড়া উপজেলায় যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার বনগ্রাম থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি নতুন মডেলের জিএসজি একে-৪৭ (মেড ইন জার্মানি) উদ্ধার করা হয়।
এছাড়া দুইটি ম্যাগাজিন, একটি টেলিস্কোপ, একটি ওয়েল ব্রাশ, একটি কাঠের বাট ও একটি ক্লিনিং রড উদ্ধার করা হয়।
জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রাত ৯টার দিকে পাবনার সাথিয়া উপজেলা সেনাক্যাম্প (১০ মিডিয়া আর্টিলারি) হতে ক্যাপ্টেন মেহেদী হাসানের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল বেড়া উপজেলার বনগ্রামে অভিযান চালায়। অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ওই সব সরঞ্জমাদি উদ্ধার করা হয়।
.png)
ক্যাপ্টেন মেহেদী হাসানে জানান, উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জমাদি বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে বেড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!