[ দেশজুড়ে ]
সিলেটে সাড়ে ৭ হাজার কেজি ভারতীয় চিনি উদ্ধার
ভারতীয় চিনির বস্তা -ফাইল ছবি
সিলেটের গোয়াইনঘাট থানাধীন ছৈলাখেল নামক স্থান হতে অভিযান চালিয়ে ৭ হাজার ৫০০ কেজি ভারতীয় চিনি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার ৪৮ বিজিবির সংগ্রাম বিওপির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মালিকবিহীন ভারতীয় চিনি উদ্ধার করে।
উদ্ধারকৃত চিনির আনুমানিক মূল্য ১২ লাখ ২৫ হাজার টাকা বলে জানা গেছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!