শনিবার দুপুর দেড়টার দিকে শরীয়তপুর সদর হাসপাতালে শারমীন আক্তার নামে এক রোগী ভর্তি হন। এ সময় রোগীর স্বজন রায়হান পাহাড় ও আলামিন দায়িত্বরত নার্সকে রোগীর ফাইল তাদেরকে দিতে বলে। তারা নিজেরাই রোগীকে ফাইলসহ ডাক্তারকে দেখাবেন বলে।
কিন্তু নার্স ডাক্তারের অনুমতি ছাড়া ফাইল দিতে অস্বীকৃতি জানালে রায়হান পাহাড় ও আলামিনসহ ৭-৮ জন মিলে হাসপাতালের সিনিয়র নার্স আবু রায়হান, অফিস সহায়ক খালেক সিকদার ও ঝাড়ুদার দুলাল ঢালিকে মারধর করে আহত করেন।
.png)
এই হামলার প্রতিবাদে চিকিৎসক, নার্স ও হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মচারীরা সেবা দেওয়া বন্ধ করে দেন। জরুরি বিভাগের কার্যক্রমও বন্ধ করে দেওয়া হয়। তবে বেলা একটার দিকে জরুরি বিভাগের কার্যক্রম আবার শুরু হয়।
হামলাকারীদের গ্রেফতার ও হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে জরুরি বিভাগ ছাড়া সব সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা। উক্ত ঘটনাকে কেন্দ্র করে পালং থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানা গেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।