ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২ সমন্বয়কের মধ্যে মারামারি 

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪১, ৭ সেপ্টেম্বর ২০২৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২ সমন্বয়কের মধ্যে মারামারি 
ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২ সমন্বয়কের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে হবিগঞ্জ শহরের সিনেমা হল রোড এলাকায় এ মারামারির ঘটনা ঘটে।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সোহাগ গাজীকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করেছেন সাকিব নামে অপর এক সমন্বয়ক।

জানা গেছে, সাকিব শুরু থেকেই ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিলেও তার বিরুদ্ধে বানিয়াচং টমটম স্ট্যান্ডে চাঁদাবাজি, টিসিবির ডিলারের কাছে চাঁদা দাবি, বন্যার ফান্ড কালেকশনে অনিয়ম, নিজের অমতের প্রতিপক্ষকে মামলা দিয়ে হয়রানি ইত্যাদি অভিযোগ ওঠে। অন্যান্য সমন্বয়করা তাকে বয়কট করে।

Advertisement

গতরাতে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগে হবিগঞ্জ সদর থানা ঘেরাও আন্দোলনে উভয় পক্ষই সোচ্চার ছিলেন বলে জানা যায়। এ সময় ছাত্রদের পক্ষে সাকিবের মতামতকে প্রাধান্য এবং অন্যান্য সমন্বয়কদের মতামতকে প্রাধান্য না দেওয়ায় ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে মারামারি ঘটনা ঘটে।

ছাত্রদের পক্ষ থেকে মারামারি বিষয়টি কেন্দ্রীয় সমন্বয়কদের অবগত করা হয়েছে বলে জানা যায়। পরবর্তীতে তারা বসে সিদ্ধান্ত গ্রহন করবেন বলে জানা যায়। 

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!