ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এশিয়ান পেইন্টস কারখানায় আগুন

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৫, ৮ সেপ্টেম্বর ২০২৪
এশিয়ান পেইন্টস কারখানায় আগুন
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ের এশিয়ান পেইন্টসের কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।

প্রথমদিকে এশিয়ান পেইন্টসের কর্মকর্তা কর্মচারীরা তাদের নিজস্ব সরঞ্জাম দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এরপর মিরসরাই ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার হায়াতুন্নবী বলেন, এশিয়ান পেইন্টসের ৩ নম্বর ফ্লোরে অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে মিরসরাই ফায়ার স্টেশনের কর্মীরা বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে সেখানে থাকা ক্যামিকেল এবং রং পুড়ে গেছে।আগুন নিয়ন্ত্রণে বারইয়ারহাট ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরাও যোগ দেন। 

Advertisement

তিনি আরো বলেন, অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।  

এশিয়ান পেইন্টসের এজিএম জাহেদ হাসান বলেন, সকালে কারখানার তৃতীয় তলায় আগুনের ঘটনা ঘটে। এখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে। কীভাবে আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ কী, সেটি আমাদের একটি টিম পরিদর্শনে করবে। তারপর জানানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!