[ দেশজুড়ে ]
গাজী টায়ার কারখানায় লুটপাট, ৭ জন আটক
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় লুটপাটকারী সাতজনকে আটক করা হয়েছে। পরে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে।
রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ওবাইদুর রহমান সালেহ এই সাজা প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন রূপগঞ্জের পাড়াগাঁও এলাকার মোতাবর হোসেনের ছেলে আব্দুস সাত্তার, খাদুন এলাকার ফজলুল হকের ছেলে খোরশেদ আলম, তাদির ইসলামের ছেলে ইব্রাহিম, আতাবর রহমানের ছেলে মাহবুব হোসেন, তারাব এলাকার আলেব শেখের ছেলে সিরাজ, মোগড়াকুল এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে মোতালিব এবং আব্দুর রশিদের ছেলে সুমন।
.png)
জেলা প্রশাসক মাহমুদুল হক বলেন, কারখানার ভেতর লুটপাটকারীদের ধরতে পুলিশ ও সেনাবাহিনী এই অভিযান পরিচালনা করে। কারখানার ভেতরে লুট ঠেকাতে এই ধরনের অভিযান চলমান থাকবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নারায়ণগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!