[ দেশজুড়ে ]
মাদারীপুরে প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল বৃদ্ধের
মাদারীপুর জেলা। ছবি: ডেইলি বাংলাদেশ
মাদারীপুর সদর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মহাসিন আকন নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রোববার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়া পিপলস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত মহাসিন আকন মাদারীপুর সদর থানার খালেক আকনের ছেলে।
জানা যায়, গত ৫ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউপির এওজ এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে স্থানীয় হুমায়ুন মুন্সির সমর্থকরা মহাসিন আকনকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে আহত মহাসিন আকনকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়া পিপলস হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ মারা গেছেন।
মৃত্যুর ঘটনায় ঐ এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মাদারীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!